English Version
আপডেট : ১৫ মে, ২০১৮ ১৫:২৬

শাহরুখকে গম্ভীরের অনুরোধ, ‘প্লিজ তাকে দলে রেখ’

অনলাইন ডেস্ক
শাহরুখকে গম্ভীরের অনুরোধ, ‘প্লিজ তাকে দলে রেখ’

একসময় তিনিই কেকেআরের ঝাণ্ডা উড়িয়েছেন। আর এখন সবই অতীত। আইপিএলের নতুন সিজনে খেলছেন নিজের শহরের দল দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। কেকেআরে শেষ জীবনের মতো এখানেও ধারাবাহিক নন তিনি। যার কারণে কয়েক ম্যাচ পরই দায়িত্ব ছেড়েছেন। ইচ্ছে করে বসেছেন সাইট বেঞ্চেও। 

কেকেআর ছাড়লেও দলটির প্রতি ভালোবাসা কমতি নেই গম্ভীরের। তাই তো সিজন ইলেভেনের নিলাম চলাকালীন কেকেআরের মালিক শাখরুখ খানকে গম্ভীর অনুরোধ করেছিলেন, ‘যে কোন মূল্যে সুনীল নারিরকে যেন দলে রাখা হয়।’ 

গম্ভীরের সেই কথা রাখেন শাখরুখ। তাই তো তো চড়া দামের বিনিময়ে হলেও নারিনকে দলে টেনে নেয় কেকেআর। নারিন ছাড়াও আরেক উইন্ডিজ প্লেয়ার আন্দ্রে রাসেলকে রেখে দেয় দলটি।

প্রসঙ্গ, চলতি আইপিএল ব্যাট-বলে অনন্য সুনীল নারিন। সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রান নেয়া ছাড়াও এক উইকেট শিকার করেন তিনি। এছাড়াও প্রায় প্রতিটি ম্যাচেই ধারাবাহিক তিনি।-ক্রিক ট্যা.