মোস্তাফিজের হাফ সেঞ্চুরি
প্রথম বাংলাদেশি হিসাবে সবচেয়ে কম ম্যাচ খেলে উইকেটের হাফ সেঞ্চুরি করলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।
মুস্তাফিজুর রহমান বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ত্রাস। যার মায়াবী কাটার ও স্লোয়ার ফাঁদে পড়ে বোকা বনে যান কোহলি-ডি ভিলিয়ার্সরাও। সেই কাটার মাস্টারের সামনে রেকর্ড ছোয়ার হাতছানি। বাংলাদেশের ক্রিকেটে দ্যুতি ছড়ানো এ তরুণ ইতোমধ্যেই পেয়েছেন 'দ্য ফিজ' খ্যাতি। আর এবার প্রথম বাংলাদেশি হিসাবে সবচেয়ে কম ম্যাচ খেলে উইকেটের হাফ সেঞ্চুরি করলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।
২০১৫ সালের ১৮ জুন ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া এই তারকা য়াজকের ম্যাচ নিয়ে ২৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫০টি উইকেট নিয়েছেন।
ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারের দিক থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত সেরা অবস্থানে রয়েছেন আব্দুর রাজ্জাক। ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে ম্যাচে তিনি ৫০তম উইকেট শিকার করেছিলেন। ক্যারিয়ারের ৩৯তম ওয়ানডেতে খেলে ৫০ উইকেট শিকার করেছিলেন পেসার সৈয়দ রাসেল।
২০১৫ সালে ওয়ানডেতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে পাঁচটি উইকেট নিয়ে নজর কাড়েন এই তারকা। অভিষেকের পরের ম্যাচে নেন ছয়টি উইকেট। তিন ম্যাচের ওই সিরিজে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ১৩টি উইকেট। এরপর থেকেই নিয়মিত আলো ছড়াতে থাকেন তিনি। খেলেছেন বিশ্বের বড় বড় ঘরোয়া টুর্নামেন্টেও।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মুস্তাফিজ যদি একটি উইকেট নিতে পারেন তাহলে তিনি পেছনে ফেলবেন লেন প্যাসকো, প্যাট্রিক প্যাটারসন ও কার্টলি অ্যামব্রোসের মতো সাবেক গ্রেট ক্রিকেটারদের।
বাংলাদেশ দল তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কার দল উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা ও শেহান মাদুশানাকা।


