আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৭ ০৯:০৮
অবশেষে রংপুরও শেষ চারে
অনলাইন ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চতুর্থ দল হিসেবে শেষ চারে উঠে গেল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। আজ রোববার দিনের শেষ ম্যাচে তারা খুলনাকে ১৯ রানে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করল। ইতিমধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস পঞ্চম পর্বের শেষ চারে থাকাটা নিশ্চিত করেছে। এর আগে প্রথম ব্যাট করে জয়ের জন্য খুলনাকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে ১২৮ রানেই শেষ হয় খুলনার ইনিংস।
রংপুরের করা ১৪৭ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল খুলনার। মাইকেল কিলিঞ্জার ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতেই তুলে নেন ৬০ রান। শান্তকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে ফেরান অপু। এরপর একে একে আফিফ, মাহমুদউল্লাহ, নিকোল পুরান, কিলিঞ্জার ও কার্লোস বার্থওয়েটকে ফিরিয়ে ম্যাচে পুরোপুরিভাবে নিজেদের আধিপত্য বিস্তার করেন মাশরাফিরা।
দুটি ৬ মেরে ম্যাচে খুলনার সম্ভাবনা বাচিয়ে রাখেন জফরা আর্চার। রান আউটের ফাঁদে পড়ে আর্চার ফিরলে খুলনার শেষ আশাও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১২৮ রান করতে সমর্থ হয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তারও আগে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৭ রান করেছেন গেইল-মাশরাফিরা।
শুরুটা ভালো হয়নি রংপুরের। তৃতীয় ওভারে জিয়াউর রহমানের উইকেট হারায় দলটি। দলের রান তখন মাত্র ১১। এরপর কিছু সময়ের জন্য ঝড় তুলেছিলেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ বলে ১৫ রান করে আউট হন ম্যাককালাম। গেইল চেষ্টা করেছিলেন তবে ৩৮ রানের বেশি করতে পারেননি এই ক্যারিবীয় ব্যাটসম্যান।
গেইল ফেরার পর কাপুগেদারা-নাহিদুল-রবি বোপারারা দ্রুত ফিরলে চাপে পড়ে যায় রংপুর। শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুনের ৩৫ বলে ৫০ ও মাশরাফির ১১ বলে ১৫ রানের ঝড়ে শেষ পর্যন্ত ১৪৭ রানের ভালো স্কোর গড়ে রংপুর রাইডার্স।
-
পারমাণবিক শক্তিতে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক সহযোগিতা চুক্তি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০০
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮
-
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪
-
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮
-
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫
-
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬
-
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩
-
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯
-
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯
-
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮
-
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩
-
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫
-
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০
-
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯
-
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭
-
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫
-
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪
-
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩
-
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২
-
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯
-
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭
-
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩
-
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫
-
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩
***ঢাকা পোষ্টে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়াব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ( Unauthorized use of news, image, information, etc published by The Dhaka Post is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws. )