English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৭ ১৪:৫৯

কুমিল্লার বোলিং তোপে বিধ্বস্ত রংপুর

অনলাইন ডেস্ক
কুমিল্লার বোলিং তোপে বিধ্বস্ত রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) ৩৫তম ম্যাচে টস হেরে মাশরাফির রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শুরুর আগে প্রয়াত মেয়রের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরাবতা পালন করেন কুমিল্লা ও রংপুর রাইডার্সের টিমসহ গ্রাউন্সম্যানরা।

এরপর নির্ধারিত ২০ ওভার খেলতে নেমে ১৭.১ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ৯৭ রান করে রংপুর। যা বাংলাদেশ প্রিমায়ার লিগের পঞ্চম আসরে সবচেয়ে কম রানে অলাউট হওয়ার রেকর্ড।

প্রথমেই কুমিল্লার বোলাদের মুখে চাপে পরে মাশরাফির রংপুর রাইডার্স। মেহেদী হাসানের স্পিন ঘূর্নিতে প্রথম বলেই ক্রিস গেইলের স্ট্যাম্প উরিয়ে দেন এই উদীয়মান বোলার। ১ বলে ০ রান করে সাজগরে ফিরেন গেইল। রংপুর শিবিরে আবারও মিরাজ ঘূর্নি, এবার ব্যাটসম্যান জিয়াউর রহমান। বোল্ড আউট হয়ে ফিরে যাওয়ার আগে ৯ বলে ৬ রান করেন জিয়াউর রহমান। সবাই যখন সাজঘরে ফিরায় ব্যাস্ত তখন কিছুটা চাপ সামলাতে চেয়ে ছিলেন ম্যাককুলাম ও মোহাম্মদ মিথুন কিন্তু মিথুন কে ফিরায় সাইফউদ্দিন এর আগে ম্যাককুলাম কে বোল্ড করে সেই মেহেদী হাসান।

মিথুন ফিরেন ১৪ বলে ১৭ রান আর ম্যাককুলাম ফিরেন ৩১ বলে ২৪ রান করে। এরপর চেষ্টা করেও দলেকে আর কেউ সম্মান জনক রান এনে দিতে পারেনি।

মেহেদি হাসান ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। সাইফউদ্দিন ৩ ওভার করে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

অন্যদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার স্টেডিয়ামে সব ধরণের গান-বাজনা ও বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের আয়োজক বিসিবি।

সংক্ষিপ্ত স্কোরঃ

রংপুর রাইডার্সঃ ৯৭/১০ (১৭.১ ওভার)

টার্গেটঃ ৯৮