English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৭ ১৩:৪৮

ব্যাটিংয়ে মাশরাফি বাহিনী

অনলাইন ডেস্ক
ব্যাটিংয়ে মাশরাফি বাহিনী

সেরা চারের লড়াইয়ে টিকে থাকার জন্য জমজমাট লড়াইয়ে আবারও ঢাকায় ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এই পর্বেই শেষ হতে যাচ্ছে এবারের বিপিএল। আজ শনিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে রংপুর রাই্ডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস।   পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের শেষ চারে যাওয়া বলতে গেলে নিশ্চিত। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা মাশরাফি বাহিনী আজ অবস্থান আরও শক্ত করতে চাইবে। এজন্য কুমিল্লার বিপক্ষে জয়ের বিকল্প নেই।