English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৭ ১২:২৩

সেরা চারের লক্ষ্যে কুমিল্লার বিপক্ষে রংপুরে তিন পরিবর্তন

অনলাইন ডেস্ক
সেরা চারের লক্ষ্যে কুমিল্লার বিপক্ষে রংপুরে তিন পরিবর্তন

পয়েন্ট টেবিলের দিকে তাকালে বুঝা যাবে, চলতি বিপিএলে কিছুটা অস্বস্তিতে রংপুর রাইডার্স। তবে দলটির অধিনায়ক যে মাশরাফি বিন মর্তোজা তাই হয়তো গভীর সমুদ্রে থেকেও স্বপ্ন দেখছে রংপুর।  বর্তমান পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পাঁচে।  অথচ প্লে-অফে খেলবে ৪টি দল। সে দিক বিবেচনায় মাশরাফিদের আঙ্গুল টিপে টিপে পা ফেলতে হবে।

সে আর যাই হোক, আজ সেরকম একটি উত্তেজান নিয়েই বিপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। বিপিএলে শনিবারের (২ ডিসেম্বর) প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। 

মূলত চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে রাজশাহী কিংসের জয় পাওয়াতে বেশ বিপাকে রংপুর। কারণ পয়েন্ট টেবিলে রাজশাহীর অবস্থান এখন ছয়ে। রংপুর থেকে দুই পয়েন্ট পিছিয়ে তারা। তাই  বলা যায়, কুমিল্লার বিপক্ষে মাশরাফিরা যদি হেরে যায় তাহলে বিপিএলের উত্তেজনা যে কয়েক গুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে কুমিল্লার বিপক্ষে মাশরাফিদের বড় শঙ্কার জায়গা একাদশ গঠনে। কারণ মালিঙ্গা,থিসারা পেরেরা, কুশাল পেরেরার মতো পরীক্ষিত ক্রিকেটাররাদের পাচ্ছে না দলটি।  জাতীয় দলের খেলা থাকায় তারা বাংলাদেশ ছেড়েছে গতমাসের শেষের দিকে অর্থাৎ চট্টগ্রাম পর্বের শেষের দিকে।

তবে সুখবর হচ্ছে, জয়ের খোঁজে শেষ মুর্হুতে রাইডার্স শিবির দুই লঙ্কান পেসার ইসুরু উদানা আর ব্যাটসম্যান চামারা কাপুগেদারাকে উড়িয়ে এনেছে।  শুক্রবার (১ নভেম্বর) তারা দলের সাথে যোগ দিয়েছেন তারা। তাই ধারণা করা যায়, চামারা ও উদানাকে আজ দেখা যাবে একাদশে।  অন্যদিকে অফফর্মে থাকা শাহরিয়ার নাফিসকেও একাদশে আনতে পারে টিম কর্তৃপক্ষ। কারণ তারা ভালো করেই জানে অভিজ্ঞতার অনেক ভ্যালু।

এছাড়া চলতি বিপিএলে একবারের মুখোমুখিতে হেরেছে মাশরাফিরা।  হাইভোল্টেজ ম্যাচটিতে ১৪ রানে জয় তুলে নেয় কুমিল্লা। ম্যাচটিতে কুমিল্লার বোলারদের বিপেক্ষ ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি রংপুরের ব্যাটসম্যানরা।  শুধু মাত্র রবি বোপারা ৪৮ রানের ইনিংস খেলে ছিলেন অপরাজিত। কিন্তু বর্তমানে কুমিল্লার বোলিং সেক্টরটি আরো বেশি সমৃদ্ধ। দলটি যোগ দিয়েছেন বিশ্বসেরা পেসার পাকিস্তানের হাসান আলী ও শোয়েব মালিকের মত তারকারা।  তবে এ দিকটি সামাল দিতে অঙ্গিকারবদ্ধ রংপুরের টপঅর্ডার দুই বিশ্বসেরা টি-টোয়েন্টি স্পেশালিস্ট গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। কুমিল্লার বিপক্ষে জয় পেতে অবশ্যই দুইজনকে পারফর্ম করে দেখাতে হবে।  এ ক্ষেত্রে বলা যায়, বেশ শক্তিমত্তা প্রদর্শন করছেন গেইল-ম্যাককালাম। এছাড়া রানে ফিরেছেন জিয়াউর রহমান। সর্বশেষ সিলেটে বিপক্ষে ১৮ বলে ৩৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। যা দলকে জেতাতে সহায়তা করেছে বেশ। গেইল-জিয়াউর-ম্যাককালাম ছাড়াও রংপুরে রয়েছে চলতি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী বোপারা (৩২২ রান)। 

সম্ভাব্য একাদশ ক্রিস গেইল, জিয়াউর রহমান, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তোজা, নাহিদুল ইসলাম, রুবেল হোসেন, ইসুরু উদানা, সামিউল্লাহ সানওয়ারি/চামারা কাপুগেদারা।