English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৭ ১২:০৮

আনিসুল হককে শ্রদ্ধা জানাবে রাজশাহী কিংস

অনলাইন ডেস্ক
আনিসুল হককে শ্রদ্ধা জানাবে রাজশাহী কিংস

মেয়র আনিসুল হকের মৃত্যুতে গতকাল দিনভর রাজধানীর সর্বস্তরের মানুষের মধ্যে ছিল শোকের ছায়া। স্বজন হারানোর বেদনাকাতর নগরবাসী তাদের স্মৃতিতে খুঁজে ফিরেছে উদ্যমী মেয়রের সেই প্রিয় মুখটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকায়। প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানাতে আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন রাজশাহী কিংসের ক্রিকেটাররা।

সন্ধ্যা ছয়টায় দলটির প্রতিপক্ষ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার স্টেডিয়ামে সব ধরনের গান-বাজনা ও বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের আয়োজক বিসিবি।