English Version
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৭ ১১:১২

ভারতীয় বোর্ডকে ৫৫ কোটি টাকা জরিমানা!

অনলাইন ডেস্ক
ভারতীয় বোর্ডকে ৫৫ কোটি টাকা জরিমানা!

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের যেমন প্রভাব, আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবও তেমনি। ভারতীয় বোর্ডের ইশারাতেই আইসিসিতে সব হয়—কথাটা প্রচলিত। অথচ সেই ভারতীয় বোর্ডকেই কিনা জরিমানা করলো আইসিসি!

খবরটা গুজব নয়, সত্যি। ছোটোখাটো অঙ্ক নয়, মোটা অঙ্কের অর্থই ভারতীয় বোর্ডকে জরিমানা করেছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা।

কী কারণে? ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপরে রুষ্ট আইসিসির কম্পিটিশন কমিশন। অভিযোগ, আইপিএলে সঠিক প্রতিযোগিতামূলক মানদণ্ড বজায় রাখা হচ্ছে না। এই কারণে বিসিসিআইকে প্রায় ৫৫ কোটি টাকা জরিমানা করেছে তারা।

৪৪ পাতার নির্দেশে কম্পিটিশন কমিশন জানিয়েছে, সংবাদমাধ্যম সংক্রান্তনীতি ঠিকভাবে মানেনি বিসিসিআই। মানা হয়নি ম্যাচ সম্প্রচারসংক্রান্ত নির্দেশিকাও। এতে পেশাদারিত্বের ক্ষতি হয়েছে বলে মনে করছে ওই কমিটি। ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো বড় বোর্ডের কাছ থেকে এমন ভুল প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছে ওই বোর্ড।