English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৭ ১৬:৫২

মাশরাফি তাণ্ডবে রংপুরের জয়

অনলাইন ডেস্ক
মাশরাফি তাণ্ডবে রংপুরের জয়

নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে রংপুর রাইডার্সকে ১৭৪ রানের টার্গেট দেয় সিলেট সিক্সার্স। এই লড়াকু স্কোর তারা করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২ বল হাতে থাকতে লক্ষ্যে পৌছে যায় মাশরাফির রংপুর।

সিলেটের মতো করেই ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। দলীয় ৭ রানে ব্যাটিং দানব ক্রিস গেইল ফিরে যায় সাজঘরে।

এর আগে টস জিতে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সিলেট সিক্সার্স

শেষ চারে টিকে থাকার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো করতে পারেনি সিলেট। দলীয় ১৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পরে সাজঘরে ফিরে যায় নুরুল হাসান সোহান। এরপর অধিনায়ক নাসির হোসেনও কিছুই করতে পারে নি দলের জন্য। তিনি ফিরে যায় ৮ বলে ৪ রান করে। কিন্তু আন্দ্রে ফ্লেচার ১৭ বলে ২৬ রান করে আউট হলে কিছুটা চাপে পরে সিলেট। তবে বাবর আজমের ৩৭ বলের ৫৪ ও সাব্বির রহমানের ৩৭ বলে ৪৪ রানে লড়াকু স্কোর পায় সিলেট। রস হোয়াইটলি ১৭ রানে ও টিম ব্রেসনান ১৬ রানে অপারাজিত থাকে।

সংক্ষিপ্ত স্কোরঃ রংপুর রাইডার্সঃ ১৭৭/৬ (১৯.৪ওভার) সিলেট সিক্সার্সঃ১৭৩/৫ (২০ওভার) টার্গেটঃ১৭৪