English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৭ ১৫:২৪

মাশরাফি-গেইলদের লক্ষ্য ১৭৪

অনলাইন ডেস্ক
মাশরাফি-গেইলদের লক্ষ্য ১৭৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৩১তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টায় মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। টস জিতে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সিলেট সিক্সার্স নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে রংপুর রাইডার্সকে ১৭৪ রানের টার্গেট দেয়।

শেষ চারে টিকে থাকার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো করতে পারেনি সিলেট। দলীয় ১৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পরে সাজঘরে ফিরে যায় নুরুল হাসান সোহান। এরপর অধিনায়ক নাসির হোসেনও কিছুই করতে পারে নি দলের জন্য। তিনি ফিরে যায় ৮ বলে ৪ রান করে। কিন্তু আন্দ্রে ফ্লেচার ১৭ বলে ২৬ রান করে আউট হলে কিছুটা চাপে পরে সিলেট। তবে বাবর আজমের ৩৭ বলের ৫৪ ও সাব্বির রহমানের ৩৭ বলে ৪৪ রানে লড়াকু স্কোর পায় সিলেট। রস হোয়াইটলি ১৭ রানে ও টিম ব্রেসনান ১৬ রানে অপারাজিত থাকে।

সংক্ষিপ্ত স্কোরঃ সিলেট সিক্সার্সঃ১৭৩/৫ (২০ওভার) টার্গেটঃ১৭৪