English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৭ ১৪:৩৪

চট্টগ্রামে ঝড় তুললেন বিজয়

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ঝড় তুললেন বিজয়

বিপিএলের প্রথম দিকে ভালো করতে না পারলেও টুর্নামেন্টের মাঝপথে এসে দারুণ খেলছে চট্টগ্রাম ভাইকিংস। এক কথায় ঘরের দর্শকদের সামনে নিজেদের সেরাটা উপহার দিচ্ছেন এনামুল হক বিজয়রা।

এরই ধারাবাহিকতায় এবার নিজেদের অষ্টম ম্যাচে ঝড় তুললেন বিজয়। শহীদ আফ্রিদি ও সাকিব আল হাসনদের তুলাধোনা করে ৩০ বলেই অর্ধশতক তুলে নিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই টাইগার ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ বলে ৫ ছক্কা এবং ৩ চারের সাহায্যে ৬২ রানে অপরাজিত রয়েছেন তিনি।

এছাড়া তার সঙ্গে থাকা ওপেনার লুক রঞ্চিও দেখা পেয়েছেন অর্ধশতকের। ৪০ বলে ৫৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১৪ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১২৬ রান।