English Version
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৭ ১৮:১১

ফিল্ডিংয়ে মাশরাফিরা

অনলাইন ডেস্ক
ফিল্ডিংয়ে মাশরাফিরা

বিপিএলের ২৮তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তোজা।

এদিকে আজকের ম্যাচটিতে রংপুর একাদশে এক পরিবর্তন এসেছে।  ফিরলেন নাফিস। বাদ পড়লেন মাহমুদ। সরাসরি সন্ধ্যা ৬ টায় গাজী এবং মাছরাঙা টিভিতে।   

রংপুর বনাম চিটাগং দুই দলের কাছেই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আজ যারা জিতবে তারাই আর এগিয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফলাফল। 

একাদশে ফিরলেন নাফিস । কারন ওপেনিঙয়ে গেইল এবং মাক্কালাম আউট হওয়ার পর ম্যাচ ধরার মত কাউকে চান মাশরাফি। মিডল অর্ডারের দুর্বলতায়  বার বার তাদের জয়ের অনেক কাছে গিয়েও জিততে পারেনি।  

চিটাগং একাদশ : লুক রঞ্চি, সৌম্য সরকার, এনামুল হক,নাজিবুল্লাহ জাদরান, সিকান্দার রাজা, এস ভ্যান জিল, লুইস রেইসে, তানবির হায়দার, শুভাসিস রায়, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ। 

রংপুর একাদশ :  ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, থিসারা পেরেরা, নাহিদুল, শাহরিয়ার নাফিস , মাশরাফি বিন মুর্তোজা, মালিঙ্গা, সোহাগ গাজী, রুবেল হোসাইন।