English Version
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭ ১৫:৫৮

জয়ের পথে রাজশাহী কিংস

অনলাইন ডেস্ক
জয়ের পথে রাজশাহী কিংস

দ্বিতীয়বারের মত মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। ঢাকা পর্বে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে আসে রংপুর। তবে ম্যাচের শেষের দিকে বোলাদের আক্রমনাত্বক ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে রংপুর রাইডার্স।

১৩৫ ছোট লক্ষ্য তারা করতে নেমেই শুরুতেই শুভ সূচনা করেন ওপেনিং করেতে নামা মুমিনুল হক ও লেন্ডেল সিমন্স। রংপুরের বোলাদের একের পর বাউন্ডারি হাক্কাচ্ছে এই দুই ব্যাটসম্যান। দারুন ছন্দে খেলছে লেন্ডেল সিমন্স ৩২ বল খেলে ৩২ রান করে অপারাজিত রয়েছে অন্য দিকে মুমিনুল হক ২২ বল খেলে ৩১ রান করে অপরাজিত রয়েছে।

উল্লেখ্য, ২ ম্যাচের মাত্র একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে মাশরাফির রংপুর। আর দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের সবার শেষে রয়েছে রাজশাহী কিংস। সিলেট পর্বের প্রথম দেখায় রাজশাহী কিংসকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল রংপুর রাইডার্স।