English Version
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৭ ১৭:১৮

বিশ্বকাপে বোমা হামলার হুমকি আইএসের!

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে বোমা হামলার হুমকি আইএসের!

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির রক্তাক্ত পোস্টার ব্যবহার করে রাশিয়া বিশ্বকাপে বোমা হামলার হুমকি দিল (আইএস)। এবার ফুটবল বিশ্বকাপে নিজেদের ক্ষমতা জাহির করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসলামী জঙ্গিদল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনটি এখন একের পর এক হুমকি দিয়ে মানুষকে আতঙ্কিত করে যাচ্ছে।

মাঠ ও মাঠের বাইরে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় লিওনেল মেসি। বিশ্বের প্রতিটি প্রান্তে তার অসংখ্য ভক্ত আছে। তাই এই সুপারস্টারের ছবি হুমকির প্রচারণা হিসেবে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন পোস্টার সহ মেসির এই ছবি প্রকাশ করেছে । তাদের দেওয়া পোস্টারসহ হুমকি প্রকাশ করেছে সাইট ইনটেলিজেন্স গ্রুপ।

সাইট ইনটেলিজেন্স জানিয়েছে, মেসির চোখ দিয়ে রক্ত পড়ার ছবি ছাড়াও কিছু ভয়ানক ছবি ছড়িয়েছে আইএস। কোনো ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি আত্মঘাতী হামলার জন্য তৈরি হচ্ছে। কোনো ছবিতে দেখা গেছে, রক্তাক্ত চাপাতি ও পিস্তল নিয়ে জঙ্গিদের ছবি।

এছাড়া বিশ্বকাপের লোগোসহ একটি ছবিতে স্পষ্টতই হামলার হুমকি দিয়েছে তারা।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথে তোলপাড় শুরু হয়েছে ফুটবল বিশ্বে। রাশিয়া বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ এটিকে খুব গুরুত্বসহকারে নিয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আইএসের হুমকি ও তাদের পোস্টারগুলো বিশ্লেষণ শেষে পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করা হবে।