English Version
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:৪০

পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের কারণে খালিদ লতিফ ৫ বছর নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের কারণে খালিদ লতিফ ৫ বছর নিষিদ্ধ

পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনায় বড় ধরনের শাস্তি পেলেন দেশটির ক্রিকেটার খালিদ লতিফ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ডানহাতি ব্যাটসম্যানকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে।

২০১৭ সালের শুরুতে পিএসএলের দ্বিতীয় আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার সময় স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন লতিফ। পিসিবির দুর্নীতি-বিরোধী আইনের ছয়টি ধারা ভঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বুধবার ছয়টি ধারাতেই দোষী সাব্যস্ত হন এই পাকিস্তানি ব্যাটসম্যান।