English Version
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৩০

ধোনি-কোহলি নন, অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন অধিনায়ক ভারতের

অনলাইন ডেস্ক
ধোনি-কোহলি নন, অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন অধিনায়ক ভারতের

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হোম সিরিজ ঘোষণা শুক্রবারেই করে ফেলল ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৭ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাধ্যমে শুরু হচ্ছে এই হোম সিরিজ। 

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি ওয়ানডে খেলার পাশাপাশি তিনটে টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারত। চেন্নাই, কলকাতা, ইন্দোর, বেঙ্গালুরু এবং নাগপুরে হবে এই পাঁচটি ওয়ানডে। তিনটে টি-টোয়েন্টির জন্য ভেন্যু বাচাই করা হয়েছে দিল্লি, রাজকোট ও তিরুঅনন্তপুরমকে।

অজিদের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছোট সিরিজ ঘোষণা করা হয়েছে। ভারত তিনটে করে ওয়া ডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে।

পুরোদস্তুর সিরিজ শুরুর আগে বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে অসিরা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই দলের নেতৃত্বে দেখা যাবে গুরকিরত সিংহ মানকে। পাশাপাশি সেই একাদশে রাখা হয়েছে বেশ কিছু বিস্মৃতপ্রায় ক্রিকেটারকে। এই তালিকায় রয়েছেন রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দর, রাহিল শাহ, নীতিশ রানার মতো ক্রিকেটাররা। বাংলা থেকেও সুযোগ পেয়েছেন শ্রীবৎস গোস্বামী।