English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৭ ১১:০৭

দিনের শুরুতেই মুশফিকের বিদায়

অনলাইন ডেস্ক
দিনের শুরুতেই মুশফিকের বিদায়

দলের বিপর্যয়ে বরাবরই হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান। বর্তমানে ব্যাট হাতে ক্রিজে রয়েছেন নাসির হোসেন ও মেহেদি হাসান মিরাজ।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাসিরকে নিয়ে ইনিংস বড় করার দায়িত্ব পড়ে মুশফিকের ওপর। কিন্তু দিনের শুরুতেই ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। ৬৬ বলে ৩৫ রান নিয়ে ব্যাট করছেন দীর্ঘদিন পর দলে ফেরা নাসির হোসেন এবং ৭ বলে ১ রান নিয়ে ব্যাট করছেন মিরাজ।