English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ১২:৪৪

স্বপ্নের সেশন কাটাল টিম টাইগার

অনলাইন ডেস্ক
স্বপ্নের সেশন কাটাল টিম টাইগার

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে অজিদের চেপে ধরেছে টিম টাইগার। এমনিতেই ফিল্ডার হিসেবে বেশ নামডাক আছে সৌম্য সরকারের। তবে তাইজুলের বলে ম্যাট রেনশর ক্যাচ ছেড়েছিলেন স্লিপে। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হলো না। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান দ্বিতীয় স্পেলে এসেই সাফল্য এনে দেন। একপ্রান্ত আগলে লড়াই করতে থাকা রেনশর ব্যাটের খোঁচায় বল যায় স্লিপে। প্রথম দফায় বল তালুবন্দী না হলেও দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন সৌম্য। ৬ উইকেটে ১২৩ রান নিয়ে লাঞ্চে গেছে সফরকারীরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে ৩ উইকেটে ১৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন সকালেই প্রথম আঘাত হানেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বোল্ড হয়ে যান বাংলাদেশের প্রধান 'দুঃশ্চিন্তা' ১৬ বলে ৮ রান করা অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

৩৩ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন রেনশ আর হ্যান্ডসকম্ব। তাদের সেই প্রতিরোধ ভেঙে মঞ্চে আবির্ভূত হলেন তাইজুল ইসলাম। তার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়লেন ৬৭ বলে ৩৩ রান করা বিপজ্জনক হ্যান্ডকম্ব। ১০২ রানে পঞ্চম উইকেট হারায় অজিরা।