English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৭ ১০:৪৫

শুরুতেই সৌম্যকে হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
শুরুতেই সৌম্যকে হারালো বাংলাদেশ

প্রথম ওভারের শেষ বলটিতে হ্যাজেলউডকে বাউন্ডারি হাঁকালেন। পরের ওভারে প্যাট কমিন্সকে সীমানার বাইরে পাঠালেন। তবে থার্ড স্লিপে ধরা পড়তে পড়তে বেঁচে গেলেন। তবুও একটু স্থিতি হলো না সৌম্যর। কমিন্সের ওভারের পঞ্চম বলে গালিতে থাকা পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়লেন এই তরুণ ওপেনার। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অলরাউন্ডার নাসির হোসেন স্থান পেয়েছেন একাদশে। তবে বাদ পড়ে আবার ফিরে আসা মুমিনুল হককে বাইরেই থাকতে হলো। ধারণা অনুযায়ীই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পেস সঙ্গী হয়েছেন শফিউল ইসলাম। সাকিব আল হাসানের দুই ঘূর্ণিসঙ্গী মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।

দুই বড় টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। তামিম ইকবালের ওপেনিং পার্টনার যথারীতি সৌম্য সরকার। ৩ নম্বরে ব্যাট করছেন ইমরুল কায়েস। তবে চমক জাগিয়ে ৪ নম্বরের নামটি সাব্বির রহমানের! ৭ নম্বরে যথারীতি নিজের জায়গা ফিরে পেয়েছেন বহুল আলোচিত নাসির হোসেন।