English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৭ ১১:৫৫

মিরাজদের বিপক্ষে সাকিবদের বড় জয়

অনলাইন ডেস্ক
মিরাজদের বিপক্ষে সাকিবদের বড় জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে এসে পরাজয়ের স্বাদ পেল তরুণ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্স। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জ্যামাইকা তাল্লাওয়াহসের বিপক্ষে ৪ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। 

সিপিএলের সপ্তম ম্যাচে জ্যামাইকাকে ১৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ত্রিনবাগো। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। 

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৭ রান করে ত্রিনবাগো। ব্রেন্ডন ম্যাককুলাম ও সুনিল নারিনের দারুণ শুরু আর কলিন মুনরো (৪১) ও ড্যারেন ব্রাভো (৩৩) রানের উপর ভর কর বড় স্কোর দাড় করায় তারা।

লক্ষ তাড়া করতে নেমে দুই ওপেনার কুমার সাঙ্গাকারা (৪৭) ও  লেন্ডল সিমন্স (৩৮) রানে জয়টা সহজ হয়ে যায় সাকিবদের। 

এদিন বল হাতে তেমন কোন সাফল্য পাইনি সাকিব। মাত্র এক ওভার বল করে ১২ রান দিয়েছেন তিনি। অপরদিকে ব্যাট হাতে জ্বলে উঠলেও ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। আজও অভিষেক হলো না  মিরাজের। অপক্ষা যেনে বেড়েই চলছে তার।