ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
মাশরাফিকে পেয়ে আমরা আনন্দিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবার তরী ভিড়িয়েছেন রংপুর রাইডার্সে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে দেশের শীর্ষ শিল্প-প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিপিএল দল রংপুরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন মাশরাফি।
গত মে মাসে আনুষ্ঠানিকভাবে রংপুর রাইডার্সের মালিকানা নিজেদের করে নেয় দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
গত শুক্রবার সন্ধ্যায় মাশরাফির সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। রোববার হয়ে গেল বাকি আনুষ্ঠানিকতা।
মাশরাফির চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। রংপুর রাইডার্স দলটির পরিচালনায় রয়েছে সোহানা স্পোর্টস লিমিটেড। সাফওয়ান সোবহান সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক, দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম, ম্যানেজার ড. আনোয়ারুল ইকবাল এবং দলের নতুন অধিনায়ক মাশরাফি।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, 'আমরা প্রথমবারের মতো বিপিএলের আসরে অংশ নিচ্ছি। আমাদের গ্রুপ সব কিছুতেই এগিয়ে যেতে চায়। তেমনি বিপিএলের দল রংপুরকে নিয়েও আমরা এগিয়ে যেতে চাই। মাশরাফির মতো আইকন ক্রিকেটারকে পেয়ে আমরা আনন্দিত। সে সত্যিকারের একজন গেম চেঞ্জার। আমি আশাবাদী মাশরাফি আমাদের এই দলকে ভালো কিছুই উপহার দেবে। '
সাফওয়ান সোবহান আরও বলেন, 'দলের সবকিছু নির্ভর করবে ক্রিকেটারদের পারফর্মে। আমরা যারা আছি তারা কোনো রকম চাপ দেব না ক্রিকেটারদের। আমার বিশ্বাস মাশরাফি ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কোচ থাকবেন, মেন্টর থাকবেন, ম্যানেজমেন্টের অন্য সবাই থাকবেন, মাশরাফির মতো তারাও ভালো সিদ্ধান্ত নেবেন বলে মনে করি। তাদের শতভাগ সাপোর্ট দেওয়া হবে, তাদের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। মাঠে ক্রিকেটারদের পারফর্ম ভালো হলে দল এগিয়ে যাবেই। আমার আশা থাকবে রংপুরের দলে যেই খেলুক না কেন তারা পূর্ণ পেশাদারি মনোভাব নিয়েই খেলবে। মাশরাফির উপর আমাদের পূর্ণ আস্থা আছে। '
বিপিএলের সর্বশেষ দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। তার অধীনে ২০১৫ সালের বিপিএলের তৃতীয় আসরের শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। যদিও পরের আসরে সেটা সম্ভব হয়নি।
তবে মাশরাফির প্রতি দারুণ আত্মবিশ্বাসী দলের সিইও ইশতিয়াক সাদেক, 'এবার আমাদের দলে মাশরাফির মতো ক্রিকেটারকে পেয়েছি। আমি তাকে বলতে চাই লাকি চার্ম। রংপুরকে সে এগিয়ে নেবেই। আমরা এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি। দল ভালো কিছু করবেই। দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সুরেও একই প্রত্যয়, 'রংপুরের টিম ম্যানেজমেন্ট দারুণ। আমাকে মেন্টর হিসেবে নির্বাচন করেছেন বলে তাদের ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস মাশরাফি চমৎকার দল গড়বে। সে এমন এক ক্রিকেটার যে দলই পাক না কেন এগিয়ে যাবার ক্ষমতা রাখে। মাশরাফির মতো রংপুরের দল নিয়ে আমরা সামনের দিকে তাকিয়ে আছি। ’
ম্যানেজার আনোয়ারুল ইকবাল জানান, 'এবার আমরা বড় টিম পেয়েছি, ম্যানেজমেন্ট পেয়েছি। আমার কাছে মাশরাফি খেলোয়াড় হিসেবে যেমন দারুণ, তার থেকেও দারুণ মানুষ হিসেবে। সে শুধু বিপিএলের আইকন না, সে ক্রিকেটারদেরও আইকন। আমি জানি সে জীবন দিয়ে খেলে। রংপুরকে সে এগিয়ে নেবেই। '
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


