ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
শেষ হলো বাংলাদেশের রুপকথার ইনিংস
বোলিং দাপট দেখিয়ে লঙ্কানদের যৌক্তিক রানের মধ্যে বেঁধে ফেলেছিল টাইগাররা। এরপর প্রথম ইনিংসে তামিম-সৌম্যর সৌজন্য দুর্দান্ত শুরু। ওপেনিংয়ে ৯৫ রানের জুটি। কিন্তু এরপরই কী যেন হয়ে গেল। দ্বিতীয় দিনের শেষ আধঘণ্টায় ৫ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। ক্ষুব্ধ, হতাশ টিম ম্যানেজম্যান্ট যখন লঙ্কানদের লিডের ভাবনায় অস্থির; তার পরের দিন আজ সকাল থেকেই বদলে গেল দৃশ্যপট। ৯২ রানের জুটি গড়লেন সাকিব-মুশফিক। এরপর তরুণ মোসাদ্দেককে নিয়ে সাকিবের ১৩১ রানের জুটি। যেন রুপকথার গল্প গাঁথা হলো কলম্বোর পি সারা ওভালে। সাকিবে সেঞ্চুরি আর মোসাদ্দেকের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৬৭ রানে থামল বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড হলো ১২৯ রানের।
বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টের দ্বিতীয় দিনের শেষভাগে প্রথম ইনিংসে যে বিপদে পড়েছিল বাংলাদেশ তৃতীয় দিনে তার ছিঁটেফোঁটাও দেখা যায়নি। সকালেই হাফ সেঞ্চুরি উপহার দেন অধিনায়ক মুশফিক। ৬৬ বলে ৬ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি। ৮১ বলে ৫২ রান করে লাকমলের বলে মুশি বোল্ড হয়ে গেলে ভাঙে সাকিবের সঙ্গে তার ৯২ রানের দুর্দান্ত এবং সময়োপযোগী জুটি।
অনেকেই তখন বাংলাদেশের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু সাকিব আর অভিষিক্ত মোসাদ্দেক মনে মনে যেন বললেন, এটা তো কেবল শুরু! সমস্ত চাপকে বাউন্ডারির ওপারে পাঠিয়ে অসাধারণ ব্যাটিং করতে থাকেন দুজন। দ্বিতীয় দিন তেড়েফুঁড়ে খেলা সাকিব আজ বেশ ধীরস্থির খেলছিলেন। আর অভিষিক্ত ২১ বছরের মোসাদ্দেককে দেখে কে বলবে; এই ছেলে আজ জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছে! এত পরিণত ব্যাটিং দেখে চোখ কপালে উটতে বাধ্য! পুরস্কারও পেলেন হাতে নাতে। ৮৪ বলে ৬ চার এবং ১ ছক্কায় তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি!
সাকিবের রান তখন ৯১। তিন অংকে পৌঁছতে বেশি সময় নিলেন না তিনি। দিলরুয়ান পেরেরাকে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১৪৩ বলের তিন অংকে পৌঁছতে ৯টি বাউন্ডারি হাঁকান বাংলাদেশ ক্রিকেটের 'পোস্টার বয়'। তাকে ঘিরে সমস্ত সমালোচনার জবাব যেন এই সেঞ্চুরি দিয়ে ফেরত দিলেন সাকিব। দলের বিপদ তখন কেটে গেছে। লিড এসে গেছে ৮০ রানের। তখন ১১৬ রান করে দিনেশ সান্দাকানের বলে দিনেশ চান্দিমালের হাতে ক্যাচ দেন তিনি। ততক্ষণে মোসাদ্দেকের সঙ্গে ৭ম উইকেটে ১৩১ রানের জুটি হয়ে গেছে। এই জুটিতেই মূলত বাংলাদেশকে চালকের আসনে বসায়।
সাকিবের বিদায়ের পর মোসাদ্দেকের সঙ্গী হন আরেক তরুণ মেহেদী হাসান মিরাজ। দুই তরুণ মিলে বেশ পরিণত ব্যাটিং করতে থাকেন। দুজনে মিলে ৩৩ রানের জুটি গড়েন। কিন্তু ৫০ বলে ২ বাউন্ডারিতে ২৪ রান করে লঙ্কান দলনেতা রঙ্গনা হেরাথের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন মিরাজ। রিভিউ নিয়েও সিদ্ধান্তের পরিবর্তন হয়নি। পরের বলেই আবারও এলবিডাব্লিউয়ের শিকার হন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে ফিরিয়ে ১০০০ ফার্স্ট ক্লাস উইকেটের মালিক হন হেরাথ। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও শুভাশিসের দৃঢ়তায় তা হয়নি। শেষ পর্যন্ত হেরাথের বলে উইকেটকিপার ডিকাভিলার হাতে স্ট্যাম্পিংয়ের শিকার হন মোসাদ্দেক। ১৫৫ বলে ৭ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারিতে ৭৫ রান করেন এই অভিষিক্ত তরুণ। এর সাথেই শেষ হয় বাংলাদেশের রুপকথার ইনিংস। এখন লক্ষ্য প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলা।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


