English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৫৫

বিকেলটা নিজেদের করে নিল বাংলাদেশী বোলাররা

নিজস্ব প্রতিবেদক
বিকেলটা নিজেদের করে নিল বাংলাদেশী বোলাররা

হঠাৎ করেই জ্বলে উঠল বাংলাদেশী বোলাররা। মধ্যাহ্ন বিরতির পরই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ৭ ওভারেই ৪ উইকেট হারিয়ে বসে তারা।

দুটি করে উইকেট শিকার করেছেন শুভাশিষ রায় ও তাইজুল ইসলাম। এর আগে সকালে প্রথম সেশন পুরোটাই ভারতের নিয়ন্ত্রণে ছিল। মধ্যাহ্ন বিরতির আগে লিড নিয়েছিল তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৮৭ রান। রিটায়ার্ড আউট হয়েছেন সেঞ্চুরি করা শ্রেয়াস আইয়ার ও প্রিয়াঙ্ক পাঞ্চল। ৯১ বলে ১২ বাউন্ডারি ও ৪ ছক্কায় সেঞ্চুরি করেছেন শ্রেয়াস। এরপর রিটায়ার্ড আউট হয়েছেন তিনি।

শ্রেয়াসের পর সেঞ্চুরি করেছেন প্রিয়াঙ্ক। ১১ বাউন্ডারি ও এক ছ্ক্কায় শতক করেন তিনি। ১০৩ রান করে মধ্যাহ্নের বিরতির পর মাঠে ফিরেননি তিনি।

রোবাবার টস জিতে ব্যাট করতে নেমে ২২৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে ভারত।