English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৭ ২২:৫৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা
দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে ৮ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা। এর ফলে ১-০ তে সিরিজে এগিয়ে থাকলো স্বাগতিকরা।

শনিবার পোর্ট এলিজাবেথে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক দলপতি এবিডি ভিলিয়ার্স।   ব্যাটিংয়ে নেমে ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে লঙ্কানরা তোলে ১৮১ রান। জবাবে, মাত্র ৩৪.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রোটিয়ারা।   এদিন শ্রীলঙ্কার হয়ে ইনিংস কুশল মেন্ডিস করেন সর্বোচ্চ ৬২ রান।  প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট পান ইমরুন তাহির আর ওয়েন পারনেল।   অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা করেন ৫৭ রান। তিন নম্বরে নামা ফাফ ডু প্লেসিস ৫৫ আর দলপতি ভিলিয়ার্স ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।