English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ১৬:৫৫

দুর্দান্ত জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

অনলাইন ডেস্ক
দুর্দান্ত জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠ কাম্প ন্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত জয়ে স্প্যানিশ কাপের সেমিফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। 

বৃহস্পতিবার রাতে অতিথিদের ৫-২ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

প্রথমার্ধে দেনিস সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। হুয়ানমি একটি গোল শোধ করলেও সঙ্গে সঙ্গেই লুইস সুয়ারেসের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বার্সেলোনা। উইলিয়ান হোসে দুর্দান্ত হেডে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি অতিথিরা। আর্দা তুরান আর দেনিসের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় বার্সার।

সেমিফাইনালে ২৮ বারের কোপা দেল রে বিজয়ী বার্সেলোনার সঙ্গী সেল্তা ভিগো, আতলেতিকো মাদ্রিদ ও আলাভেস।

সেল্তা ভিগোর কাছে ৪-৩ গোলে হেরে বুধবার রাতে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ১৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।