English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ০৩:৫৩

রামোসের জোড়া গোলে জয়ের ধারায় রিয়াল

অনলাইন ডেস্ক
রামোসের জোড়া গোলে জয়ের ধারায় রিয়াল
সার্জিও রামোস

স্পোর্টস ডেস্ক: সার্জিও রামোসের জোড়া গোলে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় মালাগাকে ২-১ গোলেই হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

গোল দুটি রামোস করেছেন প্রথমার্ধের শেষ ১০ মিনিটে, দ্বিতীয়ার্ধে মালাগার জুয়ানপি একটি গোল শোধ করেন, তবে ঘরের মাঠে ১ গোলে এগিয়ে থেকেই ফুলটাইম শেষ করে রিয়াল।

এনিয়ে চলতি মৌসুমে লিগে ৬টি গোল করে ফেললেন রামোস যা তার কোনো মৌসুমে ক্যারিয়ার সর্বোচ্চ।