English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১৮:৫৮

দেশের পথে মুশফিক-মমিনুল, ইমরুল আসছেন রোববার

নিজস্ব প্রতিবেদক
দেশের পথে মুশফিক-মমিনুল, ইমরুল আসছেন রোববার

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সফরে শেষের আগেই দেশে ফিরছেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের টেস্টের অধিনায়ক মুশফিকুর রহিম ও দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মমিনুল হক। 

তবে এই তালিকা ছোট নয়, এর শুরুতেই আছেন কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান, ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, দলে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। এদের মধ্যে একমাত্র তামিম ছাড়া বাকিরা এখন মাঠের বাইরে। এদের মধ্যে ইমরুল এখনো নিউজিল্যান্ড থাকলেও তিনিও ফিরছেন রোববার।

এদিকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ডান হাতের বুড়ো আঙুলে চোট পাওয়া অধিনায়ক মাশরাফিও সিডনি হয়ে গতকাল শুক্রবার ফিরেছেন দেশে।

শনিবার ছিল ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন। শেষ বিকালে সাকিবের তিন উইকেটে কিছুটা হলেও স্বস্তিতে আছেন অধিনায়ক তামিম সহ টিম টাইগারস।