২৮৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এদিন দেশের হয়ে নবম অধিনায়ক হিসেবে অভিষেক হয় উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের।
তবে নতুন অধিনায়ক ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৭ রানের মাথায় আউট হন দেশের সেরা এই ব্যাটসম্যান। দলের আরেক ব্যাটিং মাহমুদুল্লাহও এদিন আউট হন দ্রুত। দলের রান মিশিনদের ব্যর্থতার দিনে দুর্দান্ত খেলেছিলেন সৌম্য সরকার। তবে সেঞ্চুরি বঞ্চিত হন সৌম্য। আউট হন ব্যক্তিগত ৮৬ রানে।
গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান সাকিব অর্ধশত রান করে ফিরে গেলেন দলীয় ১৭৫ রানের মাথায়। এরপর টেলএন্ডারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত (১৮) ও নুরুল হাসান সোহান (৪৭) এবং রুবেল হোসেন (১৬) রান সংগ্রহ করেন।
শেষ পর্যন্ত টাইগারদের প্রথম ইনিংস থামে সব কটি উইকেট হারিয়ে ২৮৯ রানে।
নিউজিল্যান্ডের পক্ষে ৫টি উইকেট নেন টিম সাউদি, এছাড়া ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট লাভ করেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি।
নিউজিল্যান্ড একাদশ: জিৎ রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।


