English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ১১:০১

বোল্ট সাউদির আঘাতে বিধ্বস্ত বাংলাদেশ

অনলাইন ডেস্ক
বোল্ট সাউদির আঘাতে বিধ্বস্ত বাংলাদেশ

ঢাকা: টিম সাউদি, ট্রেন্ট বোল্টে একেরপর এক আঘাতে বিধ্বস্ত টাইগার শিবির।নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় ইনিংসের স্বপ্ন জাগিয়েও শেষ পর্যন্ত তা হলো না।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম টেস্টে শেষের ভুলে ‘নিশ্চিত’ ড্রয়ের ম্যাচে হারের হতাশায় ডোবে টাইগাররা।

মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। কিন্তু, ব্যাট হাতে ব্যর্থ হন দেশসেরা ওপেনার। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। 

এদিন সৌম্যের ব্যাটে হাসি ফুটলেও ক্যারিয়ারের চতুর্থ টেস্টে প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে ৮৬ রানে আউট হন এ বাহাঁতি ওপেনার। দলীয় ১৬৫ রানের মাথায় তাকে কলিন ডি গ্যান্ডহোমের ক্যাচে পরিণত করেন ট্রেন্ট বোল্ট।

২০তম টেস্ট ফিফটি তুলে ব্যক্তিগত ৫৯ রানে আউট হন দ্বিতীয় বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের দুর্ভাগ্যই বলতে হবে! টিম সাউদির বলটি লেগসাইড দিয়ে তার ব্যাট ছুঁয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮১/৯ উইকেটে। কামরুল ইসলাম রাব্বি ১ এবং রুবেল হোসেন ৮ রানে ব্যাট করছেন।

নিউজিল্যান্ডের পক্ষে ৪টি করে উইকেট নেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি।

নিউজিল্যান্ড একাদশ: জিৎ রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।