নবম টেস্ট অধিনায়ক হিসেবে তামিমের অভিষেক
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হয়ে নবম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তামিম ইকবালের। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিবেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।
ইনজুরির কারণে আগামী তিন সপ্তাহ মাঠে বাহিরে থাকতে হবে টেস্ট দলের নিয়োমিত অধিনায়ক মুশফিকুর রহিমকে।
২০০০ সালে টেস্ট স্টাটার্স পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৮ জন। আজ টেস্ট ম্যাচে টস করতে নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশ টেস্ট ইতিহাসের নবম অধিনায়ক হিসেবে নাম লেখাবেন ব্যাটসম্যান তামিম।
বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ২০০০-২০০১ সাল পর্যন্ত তিনি ৭ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
২০০১-২০০৪ সাল পর্যন্ত ১২ ম্যাচে নেতৃত্ব দেন উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট।
পাইলটের নেতৃত্বের ফাঁকে ২০০৩ সালে ৯টি টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ টেস্ট দলের তৃতীয় অধিনায়কও বাংলাদেশকে জয়ের মুখ দেখাতে পারেননি।
২০০৪-২০০৭ সাল পর্যন্ত ১৮ ম্যাচের নেতৃত্ব দেন চতুর্থ অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম জয় আসে সুজনের নেতৃত্বে। অন্য ৪ ম্যাচে ড্র দেখেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
২০০৭-২০০৯ সাল পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ওই সময়ে ১৩টি ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে টেস্টের পঞ্চম অধিনায়ক আশরাফুলের নেতৃত্বে একটি ম্যাচ ড্র হয়েছিল।
২০০৯ সালে বাংলাদেশের ষষ্ঠ টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন মাশরাফি-বিন মুর্তজা। একটি ম্যাচে টস করলেও ইনজুরির কারণে ওই ম্যাচের শেষ পর্যন্ত খেলা হয়নি তার। চোট নিয়ে মাশরাফি প্যাভিলিয়নে ফেরার পর ওই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন তৎকালীন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ওই ম্যাচেই জয় পায় বাংলাদেশ।
২০০৯-২০১১ সাল সপ্তম অধিনায়ক হিসেবে টাইগারদের টেস্ট দলের নেতৃত্ব যায় সাকিব আল হাসানেন কাঁধে। টানা ৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে মাত্র একটিতে জয়ের দেখা পান সাকিব। অন্য ৮টি ম্যাচেই পরাজিত হয়েছিল বাংলাদেশ।
২০১১ সাল থেকে এখন পর্যন্ত টেস্টে অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম। ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫টিতে দলকে জয় এনে দিয়েছেন তিনি। এছাড়া তার নেতৃত্বে ড্র করা ম্যাচের সংখ্যা ৯। আর বাকি ১৩টিতে পরাজয় দেখতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের।
আজ তামিমের অভিষেক বাংলাদেশের ১৬ কোটি ক্রিকেটপ্রেমীদের কি উপহার দেন সেই অপেক্ষা থাকতে হবে দেশবাসীকে।


