English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৭ ২৩:৫৮

বাবরের রেকর্ডের পরও ম্যাচ হারল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
বাবরের রেকর্ডের পরও ম্যাচ হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বাবর আজমের রেকর্ডের পরও পাকিস্তানকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রোলিয়া। স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন স্টিভেন স্মিথ। 

বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিং করতে নেমে বাবর আজমের ৮৪ রানের উপর ভর করে ২৬৩ রান করে পাকিস্তান।

মূলত আজমের ব্যাটে ৭ উইকেট হারিয়ে ২৬৩ রান করে পাকিস্তান। জোশ হ্যাজলউড অজিদের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন। 

এদিন মাত্র ২১ ইনিংসেই ওয়ানডেতে হাজার রানের মাইলফলক পার করে কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসকে স্পর্শ করেন বাবর আজম। পার্থে এদিন সেঞ্চুরির আক্ষেপ থাকলেও ১০০ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। অবশ্য ব্যক্তিগত ৪৭ রানের সময় তিনি এই রেকর্ড গড়েন। 

একটা সময় বড় রানের দিকেই যাচ্ছিল সফরকারীরা। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট পতন এবং রান না নিতে পারার ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান করে পাকিস্তান।

পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪৪ ও ৪৫ রানে দুই ওপেনারকে তারা হারায় অস্ট্রেলিয়া। তারপরেই স্টিভেন স্মিথ ও পিটার হ্যান্ডসকমের ১৮৩ রানের জুটিতে ৩০ বল হাতে রেখে জয় পায় অজিরা। অষ্টম ওয়ানডে সেঞ্চুরি করা স্মিথ অপরাজিত ছিলেন ১০৮ রানে। টেস্টে নজর কেড়ে ওয়ানডেতে অভিষেক হওয়া ম্যাচেই ৮২ রান করে জায়গাটা আরও শক্ত করলেন হ্যান্ডসকম্ব।

পাকিস্তান- ২৬৩/৭  আজম ৮৪, সারজীল ৫০  হ্যাজলউড ৩/৩২, হেড ২/৬৫)

অস্ট্রেলিয়া- ২৬৫/৩  স্মিথ ১০৮*, হ্যান্ডসকম্ব ৮২ আমির ১/৩৬)

ফলাফল: অস্ট্রেলিয়া জয়ী ৭ উইকেটে