English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৭ ১৪:০৫

শেষ টেস্ট থেকে ছিঁটকে গেলেন মুমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
শেষ টেস্ট থেকে ছিঁটকে গেলেন মুমিনুল হক

স্পোর্টস ডেস্ক: আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চের শেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইনজুরিতে থাকা দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল। সেই তালিকায় এবার নাম লেখালেন টপ অর্ডারের ব্যাটসম্যান মুমিনুল হকও। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় পাঁজরে চোট পেয়েছেন মুমিনুল। তবে এক্সরে রিপোর্টে কিছু ধরা না পড়লেও অনুশীলন করতে গিয়ে ব্যথা অনুভব করেন তিনি। যার ফলে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না বাংলাদেশের টেস্টের সবচেয়ে বড় ভরসার।   নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকেই ইনজুরি আক্রান্ত টিম বাংলাদেশ। ইনজুরি থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু নতুন করে কোমড়ের ব্যথায় সব ম্যাচ খেলতে পারেননি ফিজ। এদিকে প্রথম একদিনের ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে ফিরলেও আবার পড়েন ইনজুরিতে। এছাড়া রান নিতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন ওপেনার ইমরুল কায়েস।    আগামীকাল ভোর ৪ টায় দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ