English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১১:০৯

মেসিকে সপ্তাহে ৮০০ মিলিয়নে পেতে চায় ম্যান সিটি

নিজস্ব প্রতিবেদক
মেসিকে সপ্তাহে ৮০০ মিলিয়নে পেতে চায় ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির জন্য বার্সেলোনাকে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টিনার তারকাকে পেতে বার্সাকে ১০০ মিলিয়ন পাউন্ড এবং মেসিকে সপ্তাহে ৮০০ মিলিয়ন পাউন্ড দিতে তৈরি ক্লাবটির কর্তৃপক্ষ।

  রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মেসিকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে গত মাসে দুই ক্লাবের শীর্ষকর্তাদের আলোচনা হয়। প্রাথমিক আলোচনা থেকে যে নির্যাস বেরিয়ে আসে তাতে আকাশছোঁয়া মূল্য দিয়েই মেসিকে ম্যান সিটিতে নিয়ে আসা সম্ভব।   এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএলে খুব ভাল জায়গায় নেই পেপ গুয়ার্দিওলার দল। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ম্যান সিটি। কিন্তু ক্লাবের ইঙ্গিত, মেসির জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করতে তারা শঙ্কিত নন। ম্যান সিটির মধ্যপ্রাচ্যের মালিকরা ক্লাবকর্তাদের নির্দেশ দিয়েছেন, মেসির জন্য বিপুল অর্থ খরচ করা যেতেই পারে।   তবে মেসির ক্লাব ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন সাবেক বার্সা তারকা জাভি হার্নান্দেজ। সূত্র- ইএসপিএন।