English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:২৮

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দুটি পরিবর্তন হতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দুটি পরিবর্তন হতে পারে

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হবে পারে। তবে আপাতত একটি পরিবর্তন নিশ্চিত করেছেন টিম ম্যানেজমেন্ট। চোট নিয়েও ওয়েলিংটনে প্রথম টেস্টের শেষ দিনে মাঠে নেমেছিলেন ইমরুল কায়েস। কিন্তু তাকে বিশ্রামে থাকতে বলেছিলেন ডাক্তার! 

টিমও চাইছে আসন্ন ভারত সফরে ইমরুল শতভাগ ফিট হয়ে খেলায় ফিরুক। যে কারণে ইমরুলকে বিশ্রামে রাখা হয়েছে। 

এদিকে প্রথম টেস্টে মাথায় ইনজুরির কারণে হাসপাতালে নেয়ার পর আবারও মাঠে ফিরলেও শেষ টেস্টে বিশ্রাম দেয়া হতে পারে অধিনায়ক মুশফিকুর রহিমকেও। আগামী ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে দুই দলের শেষ টেস্ট শুরু হবে। 

এদিকে আগামী মাসের ৯ ফেব্রুয়ারি  ভারতে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সফরের সময় সূচি চূড়ান্ত করা হয়েছে।