English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ২২:৫৬

সৌরভ গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি!

অনলাইন ডেস্ক
সৌরভ গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি!

নিউজ ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

আজ সোমবার (৯ জানুয়ারি) এই চিঠির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন 'প্রিন্স অব কলকাতা'।

আগামী ১৯ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বোর্ড সভাপতি সৌরভের।

চিঠিতে মেদেনীপুর না যাওয়ার জন্য হুমকি দেয়া হয়েছে তাকে। গত বৃহস্পতিবার এই উড়ো চিঠি পান সৌরভ গাঙ্গুলী। চিঠিতে লেখা রয়েছে 'যদি বাঁচতে চান, পশ্চিম মেদিনীপুরে আসবেন না'

তবে এই হুমকি পাওয়ার পর মেদেনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাবেন কিনা এনিয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি সৌরভ গাঙ্গুলী।সূত্রঃ জি-নিউজ।