English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১১:৩৪

আঙ্গুলে অপারেশন লাগলেও করাবেন না

অনলাইন ডেস্ক
আঙ্গুলে অপারেশন লাগলেও করাবেন না

স্পোর্টস ডেস্ক: ছয় থেকে আট সপ্তাহ থাকতে হবে মাঠের বাহিরে শুনে হৃদয়ে রক্তক্ষরণ না হয়ে পারে না ও হচ্ছেও বটে। তবু নিজের স্বভাবসুলভ আচরণ ঠাট্ট করে চলেছেন টাইগার ক্যাপ্টিন মাশরাফি বিন মুর্তজা। তিনি যেন নিয়োতিকে মেনে নিয়েছেন।

দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচার করানো মাশরাফির সামনে আরেকবার অপারেশনের টেবিলে শোয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তাওরাঙ্গার চিকিৎসক। সেটা অবশ্য নির্ভর করছে আরো উন্নত চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর। পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ অকল্যান্ডে গেছেন মাশরাফি। ১৯ তারিখ সেখান থেকে সিডনি যাওয়ার কথা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অকল্যান্ডে এক দিন থেকেই সিডনি যেতে চেয়েছিলেন মাশরাফি, ‘কিন্তু টিকিট পাচ্ছি না। এ অবস্থায় নিউজিল্যান্ড ক্রিকেটের চিকিৎসককে আঙুলটা দেখাতে পারি। 

এরপর সিডনিতেও দেখাব, শুনেছি সেখানে নাকি আঙুলের হাড় ভাঙার চিকিৎসাটা ভালো হয়। তবে মনে হয় না অপারেশন লাগবে। ডাক্তার বললেও করাব না। আমি তো আর ব্যাটসম্যান না, অপারেশন না করালেও চলবে। ’

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে হাঁটুই সবচেয়ে ভুগিয়েছে মাশরাফিকে। গোড়ালি থেকে শুরু করে কোমর কিংবা পাঁজরের পাশে পেশি কিংবা হ্যামস্ট্রিং, গ্রোয়েনও ভুগিয়েছে তাঁকে। এবারই প্রথম আঙুল ভেঙে মাঠের বাইরে মাশরাফি, ‘হুম, আর কিছু বাকি থাকল না!’ শুনে হাসির একটা রোল ওঠে লবিতে।

সঙ্গে সঙ্গে আবার কয়েক মুহূর্তের থমথমে নীরবতা। ক্রিকেট যাঁর জীবন সংগ্রাম, তাঁর ক্যারিয়ারে বারবার ইনজুরির ছোবল ব্যথিত করে কাছের-দূরের মানুষদের। আরেকটি হার কিংবা ৬-০ ভুলিয়ে দেওয়া সে বেদনা আসলে নীরব প্রার্থনা—দ্রুত সেরে উঠুন মাশরাফি।