English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১৩:৩১

লড়াই করেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
লড়াই করেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

নিউজ ডেস্ক : সামনে হোয়াইটওয়াশের লজ্জা তাই শেষ টি-টোয়েন্টিতে শুরু থেকেই তামিম ইকবাল ও সৌম্য সরকার জুটি ব্যাট চালিয়েছেন হাত খুলেই। শেষ সময় জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসানও। তবে লক্ষ্যে পৌঁছাতে পারেনি টাইগাররা। ২৭ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে ওয়ানডে সিরিজের মতো টি-২০তে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

বাংলাদেশ সময় সকাল ৮টায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। কোরি অ্যান্ডারসনের দুর্দান্ত ব্যাটিয়ে ৪ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। অর্ধশত করেছেন কেন উইলিয়ামসন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন রুবেল হোসেন। চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪২ রান করেন সৌম্য সরকার। ৪১ রান করেন সাকিব আল হাসান।