English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ১৫:৪৬

অভিজ্ঞতার সর্বস্বটুকু দিতে প্রস্তুত টাইগাররা

অনলাইন ডেস্ক
অভিজ্ঞতার সর্বস্বটুকু দিতে প্রস্তুত টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম-মাশরাফিরা। তাই শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।

আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় বে'ওভালে সফরের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিজেদের অভিজ্ঞতার সর্বস্বটুকু নিংড়ে দিতে প্রস্তুত টাইগাররা। এমনটাই জানিয়েছেন ওপেনার তামিম ইকবাল। ভুলের পরিমাণ কমাতে পারলে এ ম্যাচে জয় পাওয়া অসম্ভব নয় বলেই মনে করেন তিনি। 

এদিকে আগামীকালের ম্যাচে একাদশে পরিবর্তন হতে পারে। মুস্তাফিজ কে বিশ্রাম দিয়ে এ ম্যাচে খেলতে পারেন তাসকিন আহমেদ।