ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ভারতীয় ক্রিকেটে ধোনিযুগের অবসান
নিউজ ডেস্ক : ভারতীয় জাতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজের জন্য তাঁর নাম বিবেচনা করতেই পারেন নির্বাচকরা। কারণ তিনি মর্গানদের বিরুদ্ধে খেলবেন। ৬ জানুয়ারি হবে ভারতীয় দল নির্বাচন। ধোনির এই সিদ্ধান্তের পরে নির্বাচকরা কী করেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।
কেন নেতৃত্ব ছাড়লেন ধোনি? একদিকে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল টেস্টে দুর্দান্ত ক্রিকেট উপহার দিচ্ছে। অপরদিকে ধোনির অধিনায়কত্ব নিয়ে বিগত এক বছর ধরেই উঠেছে প্রশ্ন। তিনি ফিট নন, রান করতে পারছেন না। এই অভিযোগগুলো শুনতে হয়েছে তাঁকে। ফিনিশার তকমা নিয়েও উঠেছে প্রশ্ন। দেশের প্রাক্তনরাও ক্রমাগত বলে চলেছিলেন, এটাই সেরা সময় বিরাটকে তিন ঘরানার ক্রিকেটে অধিনায়ক করে দেওয়ার। ঘরে কিংবা বাইরে অনন্ত চাপের মধ্যে ছিলেন ধোনি।
অভিমানও কি হয়নি তাঁর? ২০০৭ সালে তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। ২৮ বছর পরে বিশ্বকাপও এসেছে ধোনির অধিনায়কত্বে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, টেস্টে শীর্ষস্থান দখল। এ সবই তো ধোনি জমানায়। তবুও ধোনি অধিনায়কত্ব ছাড়লেন।
মিডিয়া চাপ দিচ্ছিল। দলের মধ্যেও কি চাপ কিছু কম ছিল মাহির? ধোনি এখনও কিছু বলেননি। কোহলি যে এবার এক দিনের এবং টি ২০ দলের অধিনায়কও হচ্ছেন এটা বোঝানোর জন্য নিউজপ্রিন্ট খরচ করার মানে হয় না। তবে এটা সত্যি যে, অস্ট্রেলিয়ায় ২০১৪-র শেষে টেস্ট সিরিজ চলাকালীন আচমকা অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। এবারও ঠিক তাই করলেন। ইংল্যান্ড সিরিজের ঠিক ১০ দিন আগে ছাড়লেন সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব।
তিনি মাঠে বরাবরই ডাকাবুকো। কিন্তু থাকেন কুল। সিদ্ধান্তও নেন আচমকা। কাকে কখন বোলিংয়ে আনবেন, কাকে ব্যাটিংয়ে উপরে পাঠাবেন তা কেউ আগাম ধরতেও পারবে না। ওয়াংখেড়েতে আচমকা চার নম্বরে ব্যাট করতে নেমে পড়েছিলেন। গোটা বিশ্বকাপে যাঁর ব্যাটে রান ছিল না, তিনি ম্যাচ জেতানো ইনিংস খেলে মাঠ ছেড়েছিলেন। তিনি এরকমই।
বুধবার নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছেন ধোনি। শুধু বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে তিনি খেলা চালিয়ে যাবেন। বোর্ডের তরফে ধোনির সিদ্ধান্তকে গ্রহণ করা হয়েছে। একটা প্রশ্ন ক্রিকেট মহলে উঠেছে। অনুরাগ ঠাকুর, অজয় শিরকেরা সরে যাওয়ার পরেই কি দেওয়াল লিখনটা পড়ে ফেলেছিলেন ধোনি। নতুন কমিটি তাঁকে অধিনায়ক রাখবে কিনা তা নিয়ে কি সংশয় ছিল তাঁর মনে? তাই নিজেই ছেড়ে দিলেন নেতৃত্ব। ধোনি যুগ তাহলে শেষ! কোহলি যুগের সূচনা হতে চলেছে ভারতীয় ক্রিকেটে।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


