English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১০:২০

ম্যানসিটিকে হারিয়ে বছর শেষ করলো লিভারপুল

নিজস্ব প্রতিবেদক
ম্যানসিটিকে হারিয়ে বছর শেষ করলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক: বছরের শেষ দিনে জয় পেয়েছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো প্রিমিয়ার লিগে জয় পেল লিভারপুলও। অ্যানফিল্ডে জর্জিনিও ভিনালডামের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ক্লপের শিষ্যরা।

ম্যাচের আট মিনিটেই গোল করে লিভারপুল। শনিবার ঘরের মাঠে প্রথম সত্যিকারের সুযোগকে গোলে পরিণত করেন ভিনালডাম। অষ্টম মিনিটে অ্যাডাম লালানার ক্রসে এই ডাচ স্ট্রাইকারের দারুণ হেড ফাঁকি দেয় ক্লাওদিও ব্রাভোকে। প্রথমার্ধে দুই দল মিলিয়ে এই একটি প্রচেষ্টাই লক্ষ্যে ছিল। সিটি প্রথমার্ধে সেভাবে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অ্যাগুয়েরোদের খেলার খুব বেশি সুযোগ দেয়নি লিভারপুল।

প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ক্লপের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় লিভারপুল। এরপরই আক্রমণে উঠতে থাকে সিটি। বিশেষ করে ম্যাচের শেষ দশ মিনিটে লিভারপুলের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে অতিথিরা। কিন্তু গোলের দেখা পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা।