English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫০

বৃষ্টির বাধা, তবু বড় সংগ্রহের পথে পাকিস্তান

অনলাইন ডেস্ক
বৃষ্টির বাধা, তবু বড় সংগ্রহের পথে পাকিস্তান

প্রথম টেস্টে হারের পর জ্বলে উঠেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ভালো অবস্থানে আছে তারা। ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩১০ রান। 

বৃষ্টি হানা না দিলে আজহার আলী ও মোহাম্মদ আমিরের তালমিল দ্বিতীয় দিন রানের গতি আরো বাড়িয়ে দিতো। সকালে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। পরে খেলা শুরু হয়। তবে ঘণ্টাখানেক পর আবার বৃষ্টির হানা দেয়।

দ্বিতীয় দিনের খেলা তাই এখানেই শেষ। মোট ৫০ ওভার খেলা হয়েছে। গতকালও একই অবস্থা ছিল। আজ শতক করেছেন আজহার আলী (১৩৯)। অর্ধশতক করেছেন আসাদ শফিক। আর ২৮ রান নিয়ে আছেন মোহাম্মদ আমির।

সংক্ষিপ্ত স্কোর টসে জিতেছে পাকিস্তান পাকিস্তান: ৩১০/৬ উইকেটে