English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১৭:০৫

রোববার নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
রোববার নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা

অস্ট্রেলিয়ায় দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ পূর্নাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল রোববার নিউজিল্যান্ড সফরের জন্য যাবে বাংলাদেশ। সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্স্ট পার্কে বিশেষজ্ঞ কোচদের সাথে কাজ করার পাশাপাশি বিগ ব্যাশ লিগের দুটি দলের সাথে অনুশীলনী ম্যাচও খেলেছে টাইগাররা। 

১৪ ডিসেম্বর প্রথম ম্যাচটি সিডনি সিক্সার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটের জয় পায় মাশরাফিরা। তবে গতকাল চ্যাম্পিয়ন দল সিডনি থান্ডারের কাছে ৬ উইকেটে হেরে যায় বিসিবি একাদশ। দলের কিছু তারকা ক্রিকেটাররা অবশ্য এ প্রস্তুতি ম্যাচ দুটি খেলেননি।

নিউজিল্যান্ডের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে মাত্র এক সপ্তাহ সময় পাবেন মাশরাফি-সাকিবরা। ২২ ডিসেম্বর স্থানীয় দল অকল্যান্ডের সাথে ম্যাচে নিজেদের ঝালাই করার সুযোগ পাবেন তারা।

২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজে তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ, তিনটি টি২০ ম্যাচ ও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ।স্বাগতিক নিউজিল্যান্ড ইতোমধ্যে এক দিনের সিরিজের স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি।