English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ১২:৩৪

সিডনি থান্ডার্সের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সিডনি থান্ডার্সের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্টেলিয়ার বিগ ব্যাশের সিডনি থান্ডার্সের বিপক্ষে দুপুরে মাঠে নামছে টাইগাররা।  

আজ (শুক্রবার, ১৬ ডিসেম্বর) নর্থ সিডনি ওভালে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) শুরু হবে ম্যাচটি। দর্শকদের জন্য স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় মাঠের গেইট খোলা হবে। তবে অনূর্ধ্ব-১৬ বয়সীরা বিনামূল্যে মাঠে ঢুকতে পারবে।

এর গত ১৪ ডিসেম্বর  বিগ ব্যাশের সিডনি সিক্সার্সকে উড়িয়ে দিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় তুলে নেয় মাশরাফিবাহিনী। ২০ ওভারের সেই ম্যাচে ফুল ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে ৮ ওভার ব্যাটিং করার সুযোগ টাইগাররা। ৮ ওভারের বাংলাদেশের টার্গেট ছিল ৮৫।

বর্তমানে দশ দিনের ক্যাম্পে অস্ট্রেলিয়ায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ২৩ সদস্য। অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে আগামী ১৯ ডিসেম্বর নিউজিল্যান্ডে উড়ে যাবে বাংলাদেশ দল। 

আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফিরা।