English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:৫৪

দুই সন্তানের মাকে বিয়ে করছেন মেসি!

অনলাইন ডেস্ক
দুই সন্তানের মাকে বিয়ে করছেন মেসি!

২০১৭ সালে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপার স্টার ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি। কনে তার দীর্ঘদিনের প্রেমিকা দুই সন্তানের মা আন্তোনেল্লা রোকুজ্জু। 

আর্জেন্টাইন প্রকাশিত একাধিক রিপোর্টের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এমন খবরই প্রকাশ করছে। মেসি-রোকুজ্জুর বিয়ে নিয়ে প্রথম রিপোর্ট করেন রেডিও মেট্রো’র আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক পাবলো ভার্সকি।     পরে ‘এএফই’ এবং স্থানীয় অনেক সংবাদমাধ্যম তা নিশ্চিত করে। জানা যায়, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ২৯ বছর বয়সী মেসি ও ২৮ বছর বয়সী রোকুজ্জুর বিয়ের হবে। তবে বিয়ের সুনির্দিষ্ট তারিখ বার্সেলোনার গ্রীষ্মকালীন ব্যস্ততার ওপর নির্ভর করছে। 

সংবাদ সংস্থা এএফইতে প্রকাশিত খবরে বলা হয়, ২০১৭ সালে বিয়ে করবেন মেসি ও রোকুজ্জু। তারিখটি নির্ভর করছে বার্সেলোনার ম্যাচের সূচি এবং কাতালানদের চ্যাম্পিয়নস লিগের ভাগ্যের ওপর।     ভার্সকি নাকি তার রিপোর্টে জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানটি হবে আর্জেন্টিনায়। ‘আমি জানতে পেরেছি, আগামী বছর এখানে বড় ধরনের উদযাপন (মেসি-রোকুজ্জুর বিয়ে) হবে। আমি নিশ্চিত কোনো তারিখ বলতে পারছি না কিন্তু এটা রোজারিওতেই হবে।’     ১৯৯৬ সালে জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে মেসি ও রোকুজ্জুর প্রথম দেখা হয়। দীর্ঘদিনের প্রেমিকাকে এবার পাকাপাকিভাবে জীবনসঙ্গীনী করছেন বিশ্ব ফুটবলের এ ক্ষুদে জাদুকর। তাদের দু’টি সন্তান আছে। চার বছরের থিয়াগো মেসি ও এক বছরের মাতেও মেসি।