English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ১৭:৩৫

স্মিথের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
স্মিথের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

কমনওয়েলথ ব্যাংক দিবা-রাত্রির তিন টেস্ট সিরিজের প্রথম দিনে পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

এর আগে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক স্টিভেন স্মিত। দলের পক্ষে রেনশো ৭১ ডেভিড ওয়ার্নার ৩২ হিন্সকম্ব ৬৪ এবং অধিনায়ক স্মিথ অপরাজিত আছেন ১১০ রানে। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির,ওহাব রিয়াজ এবং ইয়াসির শাহ ১টি করে উইকেট লাভ করেন।

দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর মেলবোনে। এবং শেষ টেস্টটি হবে সিডনীতে আগামী ৩ থেকে ৭ জানুয়ারিতে।