English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩৪

লালানা-ওরিগির নৈপূণ্যে লিভারপুলের জয়

অনলাইন ডেস্ক
লালানা-ওরিগির নৈপূণ্যে লিভারপুলের জয়

লালানা ও ওরিগির অসাধারণ নৈপূণ্যে লিভারপুল দারুণ জয় পেয়েছে মিডলসবরোর বিপক্ষে। মিডলসবরোর সাথে লিভারপুল ৩-০ তে জয় লাভ করে। বুধবার রাতে মিডলসবরোর মাঠ রিভারসাইড স্টেডিয়ামে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

শুরুর ২৯তম মিনিটে লালানার গোলে এগিয়ে যায় লিভারপুল। তারপর বেশ কয়েকটি ভালো সুযোগ আসলেও প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে লিভারপুলের দেয়ালসম রক্ষণভাগ কোন ক্রমেই ভাঙতে পারেনি মিডলসবরো। কয়েকটি সুযোগ আসলেও তা ব্যর্থ হয়ে যায় লিভারপুলের গোল রক্ষকের নৈপূণ্যে।

তারপর ৬০তম মিনিটে লালনার সহযোগিতায় ওরিগির অসাধারণ গোলে লিভারপুলের ব্যবধান দ্বিগুন হয়ে যায়। তারপর ৬৮তম মিনিটে আবার লালানার এক চমৎকার গোলে লিভারপুল ৩-০ তে এগিয়ে যায়।

পরে শত চেষ্টা করেও মিডলসবরো কোন গোল পরিশোধ করতে পারিনি। যার ফলে ৩-০ গোলের হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।

এই জয়ের ফলে লিভারপুল ১৬ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। একই পরিমান ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।

অপর খেলায় চেলসি হারায় সান্ডারল্যান্ডকে। চেলসির ১-০ গোলের জয়ের নায়ক সেস ফেব্রিগাস। শীর্ষস্থান ধরে রাখা তাদের পয়েন্ট ৪০।

টানা দুই রাউন্ডে হারার পর ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে জিতেছে ২-০ গোলে। ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে পাবলো সাবালেতার গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ দিকে জয় নিশ্চিত করেন দাভিদ সিলভা।

চতুর্থ স্থানে থাকা পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট হলো ৩৩। আরেক ম্যাচে হাল সিটিকে ৩-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩০।

আর ক্রিস্টাল প্যালেসের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ২-১ গোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে পল পগবার নৈপুণ্যে এগিয়ে যায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। ৬৬তম মিনিটেস্কোরলাইনে সমতা টানেন জেমস ম্যাকআর্থার। পরে ৮৮তম মিনিটে জোসে মরিনিয়োর দলের জয় নিশ্চিতকরেন ইব্রাহিমোভিচ। ২৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ স্থানে।