English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:২১

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নর্থ সিডনি ওভালে বিগব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সিরিজে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বর্তমানে অস্টেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে এই প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলছে মাশরাফি-সাকিবরা। অন্যদিকে বিগ ব্যাশের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের বিপক্ষে খেলছে সিডনি সিক্সার্স। উভয় দলই মূল লড়াইয়ে নামার আগে জয় দিয়ে নিজেদের প্রস্তুতি পর্ব সেরে নিতে চাচ্ছে।