English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৪

প্রস্তুতি ম্যাচে আজ সিডনি সিক্সার্সের মুখোমুখি টাইগাররা

অনলাইন ডেস্ক
প্রস্তুতি ম্যাচে আজ সিডনি সিক্সার্সের মুখোমুখি টাইগাররা

নিউজিল্যান্ড সফরের আগে সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস ক্যাম্পে বর্তমানে দশ দিনের ক্যাম্পে অস্ট্রেলিয়ায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যাম্প চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। 

এই ক্যাম্প চলার মাঝে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। বিগ ব্যাশ দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার তাদের প্রতিপক্ষ।  এর মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচটিতে আজ মাশরাফিদের প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্থ সিডনি ওভালে। আর ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচটি খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। বিসিবি একাদশের জার্সি গায়ে মাঠে নামবে টাইগাররা।   টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শেষ করে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টাইগাররা যাবে নিউজিল্যান্ডে। সেখানে আগামী ২৬ ডিসেম্বর তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে।