English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫১

মাশরাফি-মুশফিকদের বল থ্রো’র শেখালেন অজি বেসবল কোচ

অনলাইন ডেস্ক
মাশরাফি-মুশফিকদের বল থ্রো’র শেখালেন অজি বেসবল কোচ

আগামী ২৬ ডিসেম্বের নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে টাইগাররা তার আগে নিজেদের আরেকটু ঝালিয়ে নিতে এখন অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 

দুইধাপে ইতোমধ্যে দলের প্রায় সব ক্রিকেটারই অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমিয়েছেন। আজ যাওয়ার কথা রয়েছে রুবেল হোসেন ও মেহেদী মারুফের।

সিডনিতে রোববার ব্যাটিং বোলিং অনুশীলন করেছে বাংলাদেশ দল। নেটে বোলিং করেছেন পেসার মোস্তুফিজুর রহমান। তাছাড়া প্রথমধাপে যাওয়া প্রায় সবাই ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন।  আজ মঙ্গলবার টাইগারদের বল ‘থ্রো’করার কৌশল দেখালেন অস্ট্রেলিয়ার জাতীয় বেসবল দলের প্রধান কোচ জন ডিবল। জন ডিবলের কাছ থেকে বল থ্রো’র প্রশিক্ষণ গ্রহণকালে বাংলাদেশ দলের খেলোয়াররা মনোযোগী শ্রোতার মতো দাঁড়িয়ে থাকেন। ডিবলের প্রশিক্ষণকালে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাথুরেসিংহে পাশেই দাঁড়ানো ছিলেন। তিনিও ডিবলের দিকে মনোযোগী শ্রোতার মতো তাকিয়ে ছিলেন।

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এর আগে অস্ট্রেলিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি-মুশফিকরা।