English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১১:১৭

ব্যালন ডি'অর জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক
ব্যালন ডি'অর জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

চতুর্থবারের মত ইউরোপের সেরা খেলোয়াড়ের মুকুট নিজের করে নিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসিকে পেছনে ফেলে সম্মানজনক ব্যালন ডি'অর পুরস্কার জিতে নিয়েছেন।

গত বছরই ৫ম বারের মত ব্যালন ডি'অর জেতেন বার্সেলোনার মেসি। ভোটাভুটিতে তৃতীয় স্থান অর্জন করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজম্যান।   বিগত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে সাহায্য করেন রোনালদো। তাছাড়া এ বছরের ইউরো টুর্নামেন্টে শিরোপা জয়ী পর্তুগালের হয়ে তিনটি গোল করেন তিনি। রোনালদোর ঝুলিতে এখন রয়েছে ২০০৮, ২০১৩, ২০১৪ এবং চলতি বছরের ব্যালন ডি'অর।